ওয়ারেন্টি ক্লেইমের সাধারণ শর্তাবলি
GENERAL REQUIREMENTS
ওয়ারেন্টি সুবিধার জন্য নিম্নলিখিত বিষয়গুলো বাধ্যতামূলক:
ইনভয়েস ও বক্স
পণ্যের মূল ক্যাশ মেমো/ইনভয়েস এবং অরিজিনাল বক্স (সব ধরনের এক্সেসরিজ ও প্যাকেজিং ম্যাটেরিয়ালসহ) অবশ্যই থাকতে হবে।
ওয়ারেন্টি স্টিকার
পণ্যের বক্সে থাকা আমাদের নিজস্ব ওয়ারেন্টি স্টিকার অক্ষত থাকতে হবে।
আনবক্সিং ভিডিও
কুরিয়ার বা আউটলেট থেকে পণ্য সংগ্রহের পর আনবক্সিং করার সময় অবশ্যই একটি নিরবিচ্ছিন্ন (Uncut) ভিডিও ধারণ করতে হবে। ভিডিওতে প্যাকেজিং খোলার মুহূর্ত থেকে পণ্যটি সচল হওয়া পর্যন্ত সব স্পষ্ট থাকতে হবে।
উপরের যেকোনো একটি শর্ত পূরণ না হলে ওয়ারেন্টি ক্লেইম গ্রহণযোগ্য হবে না।
ওয়ারেন্টির প্রকারভেদ
TYPES OF WARRANTY
পণ্যভেদে ওয়ারেন্টির সময়সীমা ভিন্ন হতে পারে (৩ দিন থেকে ৫ বছর পর্যন্ত), যা প্রোডাক্ট পেজে বা ইনভয়েসে উল্লেখ থাকবে।
REPLACEMENT
৩ / ৭ / ১০ দিন
নির্দিষ্ট কিছু পণ্য মানুফ্যাকচারিং ডিফেক্ট থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে রিপ্লেসমেন্ট প্রযোজ্য। পণ্যটি অবশ্যই স্ক্র্যাচমুক্ত এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকতে হবে।
BRAND / SERVICE
৩ মাস — ১ বছর+
যদি পার্টস পরিবর্তনের প্রয়োজন হয়, তবে ক্রেতাকে পার্টসের মূল্য পরিশোধ করতে হবে। সার্ভিসিং বা ইন্সটলেশন চার্জ ফ্রি থাকবে।
ওয়ারেন্টি যা কাভার করে না
EXCLUSIONS
নিম্নোক্ত ক্ষেত্রে কোনো প্রকার ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্ট প্রযোজ্য হবে না:
ফিজিকাল ড্যামেজ
পণ্য ভেঙে যাওয়া, স্ক্র্যাচ পড়া, ডেন্ট হওয়া বা কোনো বাহ্যিক আঘাত।
লিকুইড ড্যামেজ
পানি বা ঘাম ঢুকে নষ্ট হওয়া (এমনকি Water-Resistant ডিভাইসের ক্ষেত্রেও)।
বৈদ্যুতিক ত্রুটি
হাই ভোল্টেজ বা শর্ট সার্কিটের কারণে সার্কিট পুড়ে যাওয়া বা চার্জিং পোর্টের ক্ষতি।
সফটওয়্যার ইস্যু
OS আপডেট জনিত কারণে ডিসপ্লে লাইন (Green Line), ওভারহিটিং বা নেটওয়ার্ক সমস্যা যা শুধুমাত্র মানুফ্যাকচারিং কোম্পানি সমাধান করতে পারে।
অননুমোদিত মেরামত
আমাদের অনুমতি ছাড়া অন্য কোনো থার্ড-পার্টি শপ থেকে ডিভাইসটি খোলার চেষ্টা করলে ওয়ারেন্টি বাতিল হবে।
এক্সেসরিজ
বক্সের সাথে থাকা কেবল, অ্যাডাপটার, কভার, স্ক্রিন প্রোটেক্টর বা স্ট্র্যাপের কোনো ওয়ারেন্টি নেই।
চেকআউট ও ডেলিভারি পলিসি
CHECKOUT & DELIVERY
আউটলেট ডেলিভারি
আউটলেট থেকে পণ্য নেওয়ার পূর্বেই ডিভাইসের অ্যাক্টিভেশন স্ট্যাটাস, ডিসপ্লে, স্পিকার, ক্যামেরা এবং বাহ্যিক অবস্থা যাচাই করে নিতে হবে। আউটলেট ছাড়ার পর এ সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
কুরিয়ার ডেলিভারি
কুরিয়ারে পণ্য রিসিভ করার পর কোনো ত্রুটি দেখা দিলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে জানাতে হবে।
Blacklist Check
পণ্য ক্রয়ের পূর্বেই ডিভাইসটি ব্ল্যাকলিস্টেড কি না তা ক্রেতাকে চেক করে নিতে হবে।
ওয়ারেন্টি প্রসেসিং সময় ও নিয়ম
PROCESSING TIME & RULES
সময়সীমা
সাধারণ ওয়ারেন্টি ক্লেইম সমাধানে
২–৭ কর্মদিবস
ব্র্যান্ড ওয়ারেন্টির ক্ষেত্রে
৩–৬ সপ্তাহ
(২১–৪৫ দিন) সময় লাগতে পারে।
রিপ্লেসমেন্ট
যদি পণ্যটি মেরামতের অযোগ্য হয়, তবে শুধুমাত্র একবারের জন্য নতুন রিপ্লেসমেন্ট দেওয়া হবে। এরপর উক্ত পণ্যের ওয়ারেন্টি সম্পূর্ণ বাতিল গণ্য হবে।
ডেলিভারি চার্জ
ওয়ারেন্টি ক্লেইমের জন্য পণ্য পাঠানো এবং ফেরৎ নেওয়ার কুরিয়ার খরচ সম্পূর্ণভাবে গ্রাহককে বহন করতে হবে।
এক্সচেঞ্জ ও রিফান্ড পলিসি
EXCHANGE & REFUND
EXCHANGE
এক্সচেঞ্জ
পণ্য ক্রয়ের ১০ দিনের মধ্যে অপছন্দের কারণে পরিবর্তন করতে চাইলে কন্ডিশন অনুযায়ী ২০%–৩৫% মূল্য কর্তন করে এক্সচেঞ্জ করা যেতে পারে।
REFUND
রিফান্ড
রিফান্ড শুধুমাত্র আমাদের রিফান্ড পলিসি অনুযায়ী কার্যকর হবে এবং তা মূল পেমেন্ট চ্যানেলেই ফেরত দেওয়া হবে। অনলাইন EMI-এর ক্ষেত্রে শুধুমাত্র পণ্যের মূল্য রিফান্ড হবে (ব্যাংক চার্জ নয়)।
বিশেষ দ্রষ্টব্য: যেকোনো নীতি বা শর্তাবলি কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে। পণ্য ক্রয়ের মাধ্যমে আপনি উপরের সকল শর্তাবলির সাথে একমত পোষণ করছেন।
Contact Us
CALL US
01568-260306
Message Us
infogearybd@gmail.com
BRANCH 1 — MOTALIB PLAZA
Shop 474, Level 3, Motalib Plaza Shopping Complex
Hatirpul, Dhaka 1205, Bangladesh